Breaking News

 

Country

2 years ago

Air Quality of New Delhi : বায়ুদূষণের কবল থেকে মুক্তি পাচ্ছেই না দিল্লি, জাতীয় রাজধানীর হাওয়া ''অস্বাস্থ্যকরই''

File Image : New Delhi
File Image : New Delhi

 

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : বায়ুদূষণের কবল থেকে মুক্তি পাচ্ছেই না রাজধানী দিল্লি। এখনও জাতীয় রাজধানীর বাতাসের গুণগতমান রয়েছে অস্বাস্থ্যকরই। রবিবার সকালেও দিল্লির বাতাসের গুণগতমান থাকল অস্বাস্থ্যকর পর্যায়েই। দিল্লির বিভিন্ন এলাকায় এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩০০ থেকে ৪০০-র মধ্যেই।


শীতের আগমণের সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও বাড়ছে দিল্লিতে, ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাচ্ছে জাতীয় রাজধানীতে, তবে দূষণ এখনও কমল না। জাতীয় রাজধানীর বেশ কিছু এলাকায় এদিনও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩০০-এর বেশিই ছিল, তবে কিছু এলাকায় বাতাসের গুণগতমান মান ৩০০-র নীচেও ছিল। সামগ্রিক বাতাসের গুনগতমান ছিল ৩১৪। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে ৩১৫, দ্বারকা সেক্টর ৮-এ ৩৩১, আইটিও-তে ৩২৪ ও জাহাঙ্গীরপুরীতে ৩৬৭।

You might also like!