
ভোপাল, ১৬ মার্চ: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব রাষ্ট্রীয় টিকাকরণ দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন৷ সামাজিক মাধ্যমে পোস্ট করে মোহন যাদব রাষ্ট্রীয় টিকাকরণ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে মোহন যাদব লিখেছেন, “রাষ্ট্রীয় টিকাকরণ দিবসে সমগ্র দেশ ও রাজ্যের জনগণকে উষ্ণ শুভেচ্ছা! আসুন, এই দিনে আমরা সকল গর্ভবতী মহিলা, নবজাতক এবং আমাদের ছোট শিশুদের সময়মতো টিকাদান করি এবং অন্যদেরকে মারণ রোগ সম্পর্কে সচেতন করার চেষ্টা করি।"
