
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ CAT 2023 পরীক্ষার রেসপন্স শিট ও অবজেকশন ফর্ম প্রকাশ করল লখনউয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট। এই ফর্ম পাওয়া যাবে ৫ ডিসেম্বর থেকে। CAT বা কমন অ্যাডমিশন টেস্ট পরীক্ষার এই ফর্ম পাওয়া যাবে iimcat.ac.in।
৫ ডিসেম্বর ২০২৩ সকাল ১১ টা থেকে ৮ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বিকেল ৫ টা পর্যন্ত এই ফর্ম পূরণ করা যাবে। প্রতিষ্ঠানের তরফে চলতি বছরের প্রার্থীদের মেল চেক করতে বলা হয়েছে। এই বছরের CAT 2023 পরীক্ষা আয়োজিত হয়েছিল ২৬ নভেম্বর। ওই দিন ক্যাট-এর লিখিত পরীক্ষা ছিল। আজ সেই পরীক্ষার রেসপন্স শিট প্রকাশ করা হল। এই শিট অ্যাকসেস করতে হলে প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
