Country

2 years ago

Bhupesh Baghel : মাথায় তিলক পরালেন স্ত্রী, আত্মবিশ্বাসের সঙ্গে পাটন আসন থেকে মনোনয়ন জমা দিলেন ভূপেশ বাঘেল

Bhupesh Baghel  (File picture)
Bhupesh Baghel (File picture)

 

পাটন, ৩০ অক্টোবর : ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের পাটন বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। সোমবার মনোনয়ন পত্র দাখিল করার পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন, ছত্তিশগড় মহতারির আশীর্বাদে তিনি আবারও পাটন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

দিনের শুরুতে স্ত্রী মাথায় তিলক পরিয়ে দেন ভূপেশ বাঘেলকে। তিনি এক্স হ্যান্ডেলে জানান, "প্রতিবারই মনে পড়ে সেই দিনের কথা, যেদিন প্রথমবার মনোনয়ন জমা দিতে গিয়েছিলাম। আজ আমি ভিলাইয়ের বাসভবন থেকে পাটন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে রওনা হয়েছি। আমার স্ত্রী মুক্তেশ্বরী প্রতিবারের মতো তিলক করেছেন। তোমার ভালোবাসা আমার শক্তি। ছত্তিশগড়ের আত্মসম্মানের জন্য, আমি সর্বদা আপনাদের সকলের সেবায় নিবেদিত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।"

You might also like!