
ভুবনেশ্বর, ১০ জুন : ওডিশার ভুবনেশ্বরে অকালেই প্রয়াত হয়েছেন ভরতনাট্যম গুরু শ্রী গণেশন। মালয়েশিয়া থেকে ওডিশার ভুবনেশ্বরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার স্টেজে নৃত্যপরিবেশন করার পর আলো জ্বালানোর সময় স্টেজেই জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। আপাতত তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ সম্মানে ভূষিত করার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মালয়েশিয়া থেকে ভারতে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শ্রী গণেশালয়া নামের একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর।
