Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Auto and car collision in Uttar Pradesh's Bijnore: উত্তর প্রদেশের বিজনোরে অটো ও গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ৭ জন

Auto and car collision in Uttar Pradesh's Bijnore
Auto and car collision in Uttar Pradesh's Bijnore

 

বিজনোর, ১৬ নভেম্বর : উত্তর প্রদেশের বিজনোরে অটো ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৭ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বিজনোরের পুলিশ সুপার অভিষেক বলেছেন, শনিবার সকালে খবর পাওয়া যায়, একটি অটো ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা মারে, অটোতে মোট ৭ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা চলাকালীন অটো চালকের মৃত্যু হয়েছে। গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির চালকও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সুপার অভিষেক আরও বলেছেন, বিহারে বিয়ের অনুষ্ঠানের পর পরিবারের সদস্যরা বিজনোর ফিরছিলেন। দুর্ঘটনায় স্বামী, স্ত্রী ও পরিবারের ৪ সদস্যের মৃত্যু হয়েছে। আহত দু'জন হাসপাতালে ভর্তি।

You might also like!