Breaking News

 

Country

2 years ago

Ashwini Vaishnav:বিশাখাপত্তনমের মন্দিরে পুজো দিলেন অশ্বিনী বৈষ্ণব, ৬০ কোটি বিনিয়োগে নবনির্মাণের আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর

Ashwini Vaishnav worshiped at the temple in Visakhapatnam
Ashwini Vaishnav worshiped at the temple in Visakhapatnam

 

বিশাখাপত্তনম, ৯ ডিসেম্বর : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ মন্দিরে পূজার্চনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার সকালে বিশাখাপত্তনমের শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ মন্দিরে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যথোচিত ধর্মীয় মর্যাদায় মন্দিরে পূজার্চনা করেছেন তিনি।

পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "শীঘ্রই এই মন্দিরটি প্রায় ৬০ কোটি টাকা বিনিয়োগে নবনির্মাণ করা হবে... অনেক নতুন প্রকল্প অন্ধ্রপ্রদেশে একীভূত করা হবে। রাজ্য রেল থেকে ৬০ হাজার কোটি টাকার বিনিয়োগ পেতে চলেছে। আমরা সক্রিয়ভাবে রাজ্য সরকারের জন্য কাজ করছি।"

You might also like!