
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর : পুণ্যতিথিতে ভারতীয় সংবিধানের রূপকার ও ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করল গোটা দেশ। পুণ্যতিথিতে আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রমুখ। বুধবার সকালে সংসদ ভবন চত্বরে ডঃ বি আর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস উপলক্ষ্যে বাবাসাহেবের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাষ্ট্রপতি-সহ বিশিষ্টজনেরা।
বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী প্রমুখ। আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বহু কেন্দ্রীয় মন্ত্রীরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, "পূজনীয় বাবা সাহেব ভারতীয় সংবিধানের রূপকার হওয়ার পাশাপাশি, সামাজিক সম্প্রীতির এক অমর পুরোধা ছিলেন, যিনি শোষিত ও বঞ্চিতদের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। মহাপরিনির্বাণ দিবসে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।"
