Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Air Pollution in Delhi : জাতীয় রাজধানী বায়ুদূষণের কবলেই; নানা স্থানে একিউআই ৪০০, বাতাসের গুণমান খারাপই

Air Pollution in Delhi  (File picture)
Air Pollution in Delhi (File picture)

 

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : রাজধানী দিল্লির দূষণ পরিস্থিতির সামান্যতমও উন্নতি হলেও, বাতাসের গুণমান রবিবারও খারাপই থেকে গেল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) জানিয়েছে, রবিবার দিল্লির বেশির ভাগ জায়গায় বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা এআইকিউ) ছিল 'খারাপ’। সর্বোপরি, রবিবার রাজধানীর নানা স্থানে একিউআই ছিল ৪৭১।

রবিবার সকালেও ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায় দিল্লির বহু এলাকা। দৃশ্যমানতাও নেমে আসে। ধোঁয়াশা পরিস্থিতিতেও অনেকে সকালে প্রাতঃভ্রমণে বেরোন, আর নিজেদের অস্বস্তির কথা জানান। ধোঁয়াশায় এই মুহূর্তে ‘শ্বাসরুদ্ধ’ পরিস্থিতি জাতীয় রাজধানীতে, দূষণের কারণে প্রতিদিনই সকালের দিকে কষ্ট অনুভব করছেন দিল্লিবাসী। দিল্লির আনন্দ বিহারে এদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৩১. অশোক বিহারেও ৪৩১, দ্বারকা সেক্টর-৮-এ ৩৮৭, আইটিও-তে ৩৮১।

You might also like!