Country

2 years ago

Air quality of Delhi: দিল্লির বাতাসের গুণগতমান আরও খারাপ, বায়ুদূষণে নাজেহাল অবস্থা নয়ডা ও গুরুগ্রামেও

Delhi Air Pollution (File picture)
Delhi Air Pollution (File picture)

 

নয়াদিল্লি, ২৯ অক্টোবর : রাজধানী দিল্লিতে দূষণ রুখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি সরকার। তা সত্ত্বেও দূষণ তো কমছেই না, বরং বেড়েই চলেছে। বিগত কয়েকদিনের মতো রবিবার সকালেও দূষণের কবলে ছিল রাজধানী দিল্লি। দিল্লির কর্তব্যপথ, ইন্ডিয়া গেট, অক্ষরধাম মন্দির চত্বর ছিল বায়ুদূষণের কবলে। রবিবার দিল্লিতে সামগ্রিক বাতাসের গুণগতমান বেড়ে ৩০৯-এ পৌঁছয়, যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি।

শুধুমাত্র দিল্লি নয়, উত্তর প্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামও এদিন সকালে ছিল দূষণের কবলে। নয়ডাতে বাতাসের গুণগতমান ছিল ৩৭২ এবং হরিয়ানার গুরুগ্রামে ২২১। দিল্লিতে যেভাবে দূষণ বাড়ছে তাতে স্বাভাবিকভাবেই চিন্তিত রাজধানীর বাসিন্দারা। এক প্রাতঃভ্রমণকারীর কথায়, "সমস্যা হচ্ছে আমাদের, সকালের ক্রিয়াকলাপ যেমন দৌড়ানো এবং সাইকেল চালানোর সময়, আমাদের শ্বাসকষ্ট অনুভূত হচ্ছে, চোখে জ্বালা অনুভব হচ্ছে। আমরা মাস্ক ব্যবহার করছি।"

You might also like!