
লুধিয়ানা, ১৫ ডিসেম্বর ( : পঞ্জাবের লুধিয়ানায় একটি ফার্নিচার কারখানার গুদামে আগুন লাগে। পুলিশ অফিসার দলজিৎ সিং জানান, শুক্রবার ভোরে পঞ্জাবের লুধিয়ানার একটি আসবাবপত্রের গুদামে বিধ্বংসী আগুন লাগে।
দলজিৎ সিং আরও জানিয়েছেন, আগুন দেখে মনে করা হচ্ছে গুদামে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তিনি আরও বলেন, ঘটনাস্থলে দমকল বিভাগের গাড়ি রয়েছে। দমকল বিভাগের কর্মীরা আগুন নেভানোর জন্য জোরকদমে চেষ্টা চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত আগুনে কোনও হতাহতের খবর মেলেনি।
