Country

3 years ago

Lithium Mine : দেশে প্রথম ভূস্বর্গে খোঁজ মিলল ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম খনি

5.9 million tons of lithium mine was found
5.9 million tons of lithium mine was found

 

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : দেশে প্রথম মিলল বিপুল পরিমাণ লিথিয়ামের ভাণ্ডার৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে লিথিয়াম মজুত থাকার হদিশ পাওয়া গিয়েছে ৷ লিথিয়াম একটি অ-লৌহঘটিত ধাতু এবং এটি ইভি ব্যাটারির অন্যতম প্রধান উপাদান ।

বৃহস্পতিবার খনি মন্ত্রক জানিয়েছে, "জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রথম আবিষ্কার করেছে যে, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম মজুত রয়েছে ।"

মন্ত্রক আরও জানিয়েছে যে, লিথিয়াম এবং সোনা-সহ ৫১টি খনিজ ব্লক সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির কাছে হস্তান্তর করা হয়েছে ৷ বলা হয়েছে, "৫১টি খনিজ ব্লকের মধ্যে, ৫টি ব্লক সোনার এবং অন্যান্য ব্লকগুলি পটাশ, মলিবডেনাম, বেস ধাতু ইত্যাদির ৷ এগুলি জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগড়, গুজরাত, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওডিশা, রাজস্থান, তামিলনাড়ু এবং তেলাঙ্গানা - এই ১১টি রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে ৷"

You might also like!