Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Karnataka: কথা রাখল কর্ণাটক, তামিলনাড়ুর জন্য ছাড়া হয়েছে ৫ হাজার কিউসেক জল

5 thousand cusecs water has been released for Karnataka, Tamil Nadu
5 thousand cusecs water has been released for Karnataka, Tamil Nadu

 

ভোপাল, ১৯ সেপ্টেম্বর: কর্নাটক সরকার মঙ্গলবার তামিলনাড়ুর জন্য ৫ হাজার কিউসেক জল ছেড়েছে। কর্নাটকের মান্ড্য জেলার কৃষ্ণরাজা সাগর জলাধার থেকে ১৫ দিনের জন্য জল ছাড়া হয়েছে। অবশ্য সোমবার রাত থেকেই অল্প করে জল ছাড়া শুরু হয়েছিল। কাবেরি ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি ১৫ দিনের জন্য কর্নাটক সরকারকে, তামিলনাড়ুর জন্য জল ছাড়ার নির্দেশ দিয়েছিল। জাতীয় রাজধানী দিল্লিতে সোমবার কাবেরি ওয়াটার ম্যানেজমেন্ট অথোরিটির কাবেরি নদীর জল ছাড়া নিয়ে একটি বৈঠকে জল ছাড়ার সিদ্ধান্ত হয়। সিডব্লুএমএ-এর নির্দেশের পরেই আরকেএস জলাধার থেকে কর্নাটক সরকার তামিলনাড়ুর জন্য ৫ হাজার কিউসেক জল ছেড়েছে।

কাবেরীর জল ছাড়া নিয়ে সোমবার দিল্লিতে জরুরী বৈঠক ডাকা হয়। যেখানে তামিলনাড়ু ও কর্ণাটক দুই রাজ্যই নিজেদের প্রতিনিধি পাঠিয়েছিল। জলবণ্টন কমিটির এক আধিকারিক জানিয়েছেন, বৈঠকে কর্ণাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়। এরপর দুপক্ষের মধ্যে ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি হয়।


You might also like!