
মুম্বাই, ১০ আগস্ট : মহারাষ্ট্রের সাতারা জেলার সূর্যচিওয়াড়ি এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহতদের সাতারার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সাতারা জেলার ডেপুটি পুলিশ সুপার অজয় কোকাটে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার সকালে সাতারা জেলার খাটাভ তহসিলের মায়ানি গ্রামের প্রায় দশজন ভক্ত একটি গাড়িতে করে দেবদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সূর্যচিওয়াড়ি এলাকায় একটি গাছে ধাক্কা লেগে উল্টে যায় তাদের গাড়ি। এই ঘটনায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গাড়ির চালকও রয়েছেন।
