Country

2 years ago

Dogs Attack: তেলেঙ্গানায় পথ কুকুরের কামড়ে গুরুতর আহত ৩ বছরের শিশু!

Dog Attacked on a 3 year old child in Telengana
Dog Attacked on a 3 year old child in Telengana

 

হায়দ্রাবাদ,  ১৩ জুন ২০২৩ঃ  ফের পথ কুকুরের কামড়ে জখম হল  তেলেঙ্গানার ৩ বছরের এক শিশু। শিশুটির মাথায় এবং পেটে কামড় বসিয়ে দেয় কুকুরটি। শিশুর চিৎকার শুনে স্থানীয়রা বেরিয়ে আসতেই কুকুরটি পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার কামারেড্ডি জেলার মুধোলি গ্রামে। 

এক প্রত্যক্ষদর্শীর দাবি, শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে কামড় বসিয়ে দেয় একটি কুকুর। তখন শিশুটির আশপাশে কেউ ছিলেন না। তার চিৎকার শুনে তিনি বেরিয়ে এসে দেখেন কুকরটি কামড়াচ্ছে শিশুটিকে। আশপাশের লোকজনও তত ক্ষণে শিশুটির আওয়াজে বেরিয়ে এসেছিলেন। লোকজন দেখেই শিশুটিকে ছেড়ে পালিয়ে যায় কুকরটি।

তেলেঙ্গানায় একের পর এক কুকুরের হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠছে । 

You might also like!