
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার সংসদের শীতকালীন অধিবেশনের অষ্টম দিনে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি আচমকাই গ্যালারি থেকে কক্ষে ঝাঁপিয়ে পড়লেন। তাদের বিরুদ্ধে টিয়ার গ্যাস ফাটানোর অভিযোগ উঠেছে।
সালটা ২০০১, এই দিনেই সংসদে জঙ্গি হামলা হয়। আজ তার ২২ বছর পূর্তি। এদিন সকালেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সোনিয়া গান্ধী সহ অন্যরা।
এদিকে, কিছুদিন আগেই খালিস্তানি জঙ্গিনেতা পান্নুন লোকসভায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল। ২০০১ সালের মতো হামলা করার হুমকি দেয় সে। ফলে এদিনের ঘটনা আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। কী ভাবে নয়া সংসদ ভবনে, নিরাপত্তা বিঘ্নিত করে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি লোকসভা কক্ষে ঢুকে পড়লেন, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই ওই দুই আগন্তককে গ্রেফতার করা হয়েছে।
