Country

2 years ago

PM Modi wrote letter about family members: ১৪০ কোটি ভারতীয় আমার পরিবার, তাঁদের সঙ্গে আমার সম্পর্ক বিশেষ : প্রধানমন্ত্রী

PM Modi (File Picture)
PM Modi (File Picture)

 

নয়াদিল্লি, ১৬ মার্চ: ১৪০ কোটি ভারতীয় পরিবারের সদস্যদের সঙ্গে শক্তিশালী সম্পর্কটি আমার কাছে বিশেষ, এই কথা লিখে প্রধানমন্ত্রী ১৪০ কোটি ভারতীয়র উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার তাঁর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর এই চিঠিটি শেয়ার করেছেন।

প্রধানমন্ত্রী ১৫ মার্চ ১৪০ কোটি ভারতীয় পরিবারের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। এই চিঠিতে প্রধানমন্ত্রী মোদী সরকারের প্রচেষ্টার কারণে ভারতীয়দের জীবনের পরিবর্তনকে তাঁর সবচেয়ে বড় সম্পদ বলে মনে করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে লিখেছেন, "আপনার এবং আমাদের মেলবন্ধন এখন এক দশক পূর্ণ হতে চলেছে। আমার ১৪০ কোটি পরিবারের সদস্যদের সঙ্গে যে বিশ্বাস, সহযোগিতা এবং সমর্থনের এই শক্তিশালী সম্পর্কটি তৈরি হয়েছে সেটা আমার কাছে কতটা বিশেষ তা ভাষায় প্রকাশ করা কঠিন।” তিনি আরও লিখেছেন, “আমার পরিবারের সদস্যদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তা গত ১০ বছরে আমাদের সরকারের সবচেয়ে বড় অর্জন এবং সবচেয়ে বড় সম্পদ। দরিদ্র, কৃষক, যুবক ও মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের প্রচেষ্টার অর্থবহ ফলাফল আমাদের সামনে রয়েছে।”


You might also like!