Country

2 years ago

Attempt to exchange fake notes of 2000 rupees: মুম্বইয়ে ব্যাংকে দুই হাজার টাকার জাল নোট বদলানোর চেষ্টায় আটক ১

Fake 2000 Rupees (Symbolic Picture)
Fake 2000 Rupees (Symbolic Picture)

 

মুম্বই, ২৯ মে:  মুম্বইয়ে এইচডিএফসি ব্যাঙ্কের শাখায় ২,০০০ টাকার ১০টি জাল নোট বদলানোর চেষ্টা করায় এক ব্যক্তি আটক করেছে পুলিশ। ধৃত ৩৩ বছর বয়সী নাভিদ আশফাক শেখ। বিষয়টি তাড়দেব থানার দল তদন্ত করছে।

পুলিশের তদন্তকারী অফিসার সোমবার জানিয়েছেন, ধৃত ব্যক্তি মুম্বাইয়ের বাসিন্দা। শুক্রবার তিনি এইচডিএফসি ব্যাঙ্কের তাড়দেব শাখায় গিয়েছিলেন ২,০০০ টাকার ১০টি জাল নোট পরিবর্তন করতে। ব্যাংকে সে নোট বিনিময়ের ফরম পূরণ করে জাল নোট জমা দিয়েছিল। কিন্তু নোটগুলি জাল হওয়ায় গণনা মেশিন সেই নোটগুলি বাতিল করে দেয়। এতে ব্যাঙ্কের আধিকারিকদের সন্দেহ জাগে এবং নোটগুলি যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই করে সব নোটই জাল ধরা পড়ে। ব্যাঙ্কের আধিকারিকরা বিষয়টি তাড়দেব এলাকার পুলিশকে জানান। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। সেক্ষেত্রে ওই ব্যক্তি কতগুলি ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

You might also like!