Breaking News
 
CEC-SIR hearing: রাহুলের আবেদন-সহ একাধিক মামলার শুনানি স্থগিত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তি জ্ঞানেশের Virat Kohli: বন্ধুর সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে কী লিখলেন তিনি? Dilip Ghosh: দলবদল নিয়ে বিজেপিতে নতুন করে চর্চা, ‘কংগ্রেস থেকে এলে তৃণমূল থেকেও আসতে পারেন’—দিলীপ Trump Slams Brazil Election: ‘নির্বাচনে কারচুপি হয়েছে’, লুলার জয় নিয়ে সন্দেহ ট্রাম্পের! পুরস্কার ঘোষণায় নতুন বিতর্ক Rahul Gandhi: ‘মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে থামবে বিক্ষোভ’, দিল্লির ব্যবসায়ীদের বার্তা রাহুলের Supreme Court: SIR-এর সিদ্ধান্তে জ্ঞানেশ একা নন, সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন

 

TCS : আচমকা বেতন বন্ধ হওয়ায় বিপাকে TCS-এর শতাধিক কর্মী

Tata Consultancy Services (File Picture)
Tata Consultancy Services (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গোটা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস-র একাধিক সংস্থা। এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন হাজার হাজার কর্মী ও। হঠাৎ ই এই সংস্থায় কর্মরত শতাধিক কর্মীর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এই ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছে কর্মী সংগঠনগুলি। এইভাবে বেতন বন্ধ করে দেওয়া হলে কর্মীরা কতটা সমস্যায় পড়তে পারে, তাঁদের পরিবার কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সে ব্যাপারে প্রশ্ন তুলেছে কর্মী সংগঠন। তবে টিসিএস-এর তরফে এই বিষয়ে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

তথ্য ও প্রযুক্তি কর্মীদের সংগঠন ‘ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট’-এর তরফে দাবি করা হয়েছে, অবৈধভাবেভাবে কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। জোর করে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। তা মানতে না চাওয়ায়, বেতন বন্ধ করে দেওয়া হয়েছে ৯০০ কর্মীর। সংগঠনের দাবি, সংস্থা চাপ দিচ্ছে যাতে কর্মীরা বদলির নির্দেশ মেনে নেন অথবা চাকরি ছেড়ে দেন। এর ফলে কর্মীদের পরিবারের ওপর প্রভাব পড়ছে, মানসিক চাপ বাড়ছে বলেও উল্লেখ করা হয়েছে।

ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর তরফে বেশ কয়েকজন কর্মীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অনেকেই জানিয়েছেন, যে জায়গায় বদলির নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেখানে কোনও প্রজেক্টই নেই। কেউ কেউ জানিয়েছেন, ডিসেম্বর মাসে তাঁদের মাত্র ৬০০০ টাকা করে দেওয়া হয়েছে। তাঁরা সংস্থার পোর্টালে একটি টাইম শিট পূরণ করতে পারেননি। ওই পোর্টাল আর ব্যবহার করতে পারছেন না বলেও দাবি ওই কর্মীদের।

সংস্থায় কর্মরত এক কর্মী জানিয়েছেন, সংস্থার তরফ থেকে তাঁদের একটি ইমেল পাঠিয়ে জানানো হয়েছে, বদলির নির্দেশ মেনে ১৪ দিনের মধ্যে রিপোর্ট করার কথা ছিল। তা করা হয়নি বলেই বেতন বন্ধ করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…