West Bengal

2 years ago

Music Therapy : গানের সুরেই রোগমুক্তি! অভিনব উদ্যোগ বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে

Barasat Medical College (File Picture)
Barasat Medical College (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোনো ব্যাক্তির শারীরিক, মানসিক সুস্থতায় মিউজিক থেরাপির যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। এবার চিকিৎসার উন্নতি সাধনে সেই মিউজিক থেরাপির প্রয়োগ শুরু হল বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

 বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসছে বিভিন্ন ধরনের গানের সুর। আর সেই সুরেই সুস্থ হচ্ছেন রোগীরা। এই পদ্ধতিতে ব্যাপক সাড়া মেলায় এবার পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডেও চালু করা হয়েছে মিউজিক থেরাপি। কয়েক মাস আগেই শিশুদের ওয়ার্ডে এবং প্রসূতি বিভাগে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছিল মিউজিক থেরাপি। মূল রোগের পাশাপাশি রোগীকে মানসিক ভাবে সুস্থ করার কাজেই ব্যবহার করা হচ্ছে এই বিশেষ পদ্ধতি। 

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বাজতে শোনা যাচ্ছে রবীন্দ্র সংগীত বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্টাল মিউজিক। আর সেই গানের সুরে গলা মেলাচ্ছেন চিকিৎসাধীন রোগীরা। শুধু রোগীরাই নন, চিকিৎসক নার্সরাও গানের সুরে গলা মিলিয়ে মনকে সতেজ রাখছেন।

You might also like!