West Bengal

2 years ago

Mamata Banerjee: নারী ক্ষমতায়নের উপর বাড়তি জোর দিলেন মুখ্যমন্ত্রী!

Mamata Banerjee from Kanchanjungha Stedium (Siliguri)
Mamata Banerjee from Kanchanjungha Stedium (Siliguri)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভা থেকে ফের একবার নারী ক্ষমতায়নের উপর বাড়তি জোর দিলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে প্রায় ১২ হাজার মানুষের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। একই সঙ্গে ৪৭টি নয়া প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকে মহিলাদের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বার্তা দেন মমতা।

এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভা থেকে মমতা বলেন, 'কন্যাশ্রীর মেয়েরা ভাগ্যশ্রী হবে, বিশ্বশ্রী হবে। কন্যাশ্রীর মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক হবে এবং নাম করবে। নাম করতে হবে, এগিয়ে চল। দিদি তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে। ঘরের মেয়েরা কী করতে পারে, তাঁদের মানুষের মতো মানুষ তৈরি করে আমি দেখাব। মেয়েদের বাবা-মায়েদের চিন্তা করার কোনও কারণ নেই।'

এদিনের সভা থেকে বাল্যবিবাহ বন্ধ নিয়েও বন্ধ নিয়ে বাবা-মায়েদের উদ্দেশে বার্তা দিয়েছে মমতা। মুখ্যমন্ত্রী বলেন, '১৮ বছরের আগে বিয়ে দেবেন কেন। ওরা তো পড়াশোনা করার জন্য টাকা পাচ্ছে। ওদের পড়ান। আপনার মেয়ে একদিন সব থেকে বড় অহংকার হবে। একদিন সে বিদেশে যাবে, টাকা উপার্জন করে আপনাদের পাঠাবে। আপনাদের চিকিৎসার বন্দোবস্ত করবে। মানুষের মতো মানুষ তৈরি হবে। সবুজসাথী ভাই বোনদেরও নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বজয় করতে হবে।'

You might also like!