Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Murshidabad : বন্ধ বেসরকারি বাস পরিসেবা! কবে হবে স্বাভাবিক পরিস্থিতি?

Bus Strike at Murshidabad (Symbolic Picture)
Bus Strike at Murshidabad (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেসরকারি বাস মালিকদের ডাকা ধর্মঘটের জেরে চরম বিপাকে পড়েছেন মুর্শিদাবাদ বাসী। সকাল থেকে পথে নামেনি কোনও বাস। বাড়ি থেকে বেরিয়ে বাসের জন্য দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। সোমবার সপ্তাহের প্রথম দিনেই এই ধর্মঘটের জেরে বিপাকে বহু মানুষ। মঙ্গলবার থেকে সমস্যা আরও বাড়তে পারে। কারণ সোমবার রাম মন্দির উদ্বোধনের জন্য একাধিক অফিস কাছারি হাফ ডে ছিল। 

পারমিটহীন টোটো অটোর দাপটে বাসের যাত্রী সংখ্যা কমেছে। বাস মালিকদের দাবি, পারমিট ছাড়া বিভিন্ন রুটের আটো টোটো বন্ধ করতে হবে। এই দাবিতে গ্রামীন পরিবহণ দফতর ও জেলা শাসকের কাছে অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। গত ৫ নভেম্বর একদিনের প্রতীকী কর্মবিরতিও পালন করা হয়। বাস মালিকদের দাবি, পরিস্থিতি এতটুকু বদলায়নি। অটো টোটোর কারণে বাসে যাত্রী সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। 

এই পরিস্থিতিতে দিন তিনেক ধরে ধর্মঘটের প্রচার চালাচ্ছেন মুর্শিদাবাদ বাস মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংশ্লিষ্ট সংগঠনের দাবি, প্রশাসন অবিলম্বে পারমিটহীন আটো টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নিক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ থাকবে।

মুর্শিদাবাদে ৫৩০টি বেসরকারি বাস চলে। এখন সেই সংখ্যা ৫০০-র নীচে নেমে এসেছে। মুর্শিদাবাদ বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তপন অধিকারী বলেন, 'বাস ধর্মঘটে প্রভাব পড়বে জানি। কিন্তু উপায় না থাকায় আমাদের এই পথ বেছে নিতে হয়েছে।' এদিন সকাল থেকে বাস ধর্মঘটের জেরে ব্যাপক প্রভাব পড়েছে। কাজে বেরিয়ে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ তার সদুত্তোর দিতে পারছেন না।

You might also like!