Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Rudranil Ghosh:রাজীব সিনহার ব্যঙ্গাত্মক ছবি এঁকে কটাক্ষ রুদ্রনীলের

Satirical picture of Rajeev Sinha by Rudranil
Satirical picture of Rajeev Sinha by Rudranil

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই জেলায় জেলায় হিংসার ঘটনা ঘটেছে। নির্বাচনের দিন সকাল থেকে শুধুই রক্ত, বোমা, কার্তুজ আর পড়ে থাকা নিথর দেহের ছবি সামনে আসছে। অবাধে চলছে ছাপ্পা। এই অবস্থায় বিরোধীরা একযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। এবার রাজীব সিনহার ব্যঙ্গাত্মক ছবি এঁকে তীব্র কটাক্ষ করেছেন রুদ্রনীল ঘোষ।

এদিন নির্বাচন কমিশনের রাজিব সিনহার একটি ব্যঙ্গচিত্র নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন রুদ্রনীল ঘোষ। তাতে দেখা যাচ্ছে, রাজীব সিনহার মাথায় একটি নীল সাদা হাওয়াই চপ্পল, সচরাচর যেমনটা মুখ্যমন্ত্রী পরে থাকেন। ছবিতে রাজীব সিনহার মুখে হাসি, ছবির ভিতরেই লেখা, ‘খুশি?’ পোস্টের ক্যাপশনে নির্বাচন কমিশনারকে ষড়যন্ত্রের সেনাপতি বলে সম্বোধন করে যেন তাঁরই বয়ানে রুদ্রনীল লিখেছেন, ‘ম্যাডাম, পেরেছি? হচ্ছে?’ বলা বাহুল্য, সরাসরি না বললেও বিজেপি নেতা রাজীব সিনহাকে প্রকারান্তরে তৃণমূলের দলদাস বলেই দাগিয়ে দিয়েছেন। রুদ্রনীলের পোস্টের সমর্থনে সাংসদ সৌমিত্র খাঁ কমেন্টবক্সে লিখেছেন, ‘দারুন দিয়েছো।’

উল্লেখ্য, শনিবার ভোট প্রক্রিয়া শুরু হওয়ার ৩ ঘণ্টা পর নিজের দফতরে পৌঁছান রাজীব সিনহা। তা নিয়ে বিরোধীরা সমালোচনা করেছেন। এদিন রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে হিংসার ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতেই রাজীব সিনহাকে কটাক্ষ করে এই পোস্ট করেছেন রুদ্রনীল।


You might also like!