Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Madan Mitra:'রাজভবনকে অপবিত্র করছেন রাজ্যপাল, গঙ্গাজলে ধোয়া উচিত', ফের বিতর্কিত মন্তব্য মদনের

Kamarhati MLA Madan Mitra
Kamarhati MLA Madan Mitra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ “১১ তারিখের টিকিট কেটে রাখুন। তারপর আর অ্যালাউ করব না।” মঙ্গলবার উত্তরবঙ্গ পৌঁছেই রাজ্যপালকে একহাত নেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

ফের রাজ্যপালকে বেনজির আক্রমণ। আবারও বিতর্কে জড়ালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বললেন, রাজভবনকে অপবিত্র করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এখানেই শেষ নয়, হুঁশিয়ারিও দিয়েছেন।

পশ্চিমবঙ্গে রাজ্যপাল-রাজ্যের দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। রাজ্যের বিরুদ্ধে মুখ খুলছেন রাজ্যপাল। পালটা দিতে ছাড়ছে না তৃণমূল। । অশান্ত এলাকা পরিদর্শন নিয়ে মদনবাবু বলেন, “১১ তারিখ পর্যন্ত যেখানে খুশি যেতে পারেন। ওটা ওনার ব্যাপার। তবে ১১ তারিখের টিকিট কেটে রাখুন। তারপর আর অ্যালাউ করব না। মণিপুরে তো রাস্তায় রাস্তায় লাশ, সেখানে যেতে পারছেন না? উনি নিজে হিংসা ছড়াচ্ছেন।”

এদিনই মদনবাবু বলেন, “রাজভবন অপবিত্র করছেন রাজ্যপাল। আমাদের উচিৎ ভোটের ফলপ্রকাশের পর কর্পোরেশনের পাইপ নিয়ে গিয়ে গঙ্গাজল দিয়ে রাজভবন পরিস্কার করা।” এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তুঙ্গে বিতর্ক।

তবে শুধু রাজ্যপালকে নিশানা করেছেন তেমনটা নয়। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, কাউকেই ছাড়েননি মদনবাবু। রাজ্যের বিরোধী দলনেতাকে চোরের রাজা বলে কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই ভোট প্রচারে উত্তরবঙ্গে গিয়েছেন মদন মিত্র।


You might also like!