Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Pushpita wants to be Engineer: মাধ্যমিকে তৃতীয় বীরভূমের পুষ্পিতা, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে তাঁর

Pushpita wants to be Engineer
Pushpita wants to be Engineer

 

বীরভূম, ২ মে: এ বছরের মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় হয়েছে বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুরি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১ শতাংশ)। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। গৃহশিক্ষকের মেয়ে বাঁশুরি জানিয়েছে, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় সে। মাধ্যমিক পরীক্ষায় সে এত ভাল ফল করতে পেরে খুব খুশি।

দারোন্দা হাই স্কুলের বাংলার পার্শ্বশিক্ষক মা তনুশ্রী ঘোষ এবং বিজ্ঞান শাখার গৃহশিক্ষক বাবা সত্যনারায়ণ বাঁশুরি মেয়ের সাফল্যে ভীষণ খুশি। পুষ্পিতার বাবা-মা জানিয়েছেন, অঙ্কের প্রতি বিশেষ ভাললাগা রয়েছে মেয়ের। ভবিষ্যতে পুষ্পিতার ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া।

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষায় এবার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ৩ জন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের ছাত্র উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈর্ঋতরঞ্জন পাল, সকলের প্রাপ্ত নম্বর ৬৯১।


You might also like!