West Bengal

3 years ago

Derailed goods train hit by tractor:আগ্রায় লেভেল ক্রসিংয়ে ট্র্যাক্টরের ধাক্কায় লাইনচ্যুত মালগাড়ি, আহত কমপক্ষে ৬ জন

Derailed goods train hit by tractor
Derailed goods train hit by tractor

 

আগ্রা, ২৪ জুন : ফের লাইনচ্যুত মালগাড়ি। এবার উত্তর প্রদেশের আগ্রায় লেভেল ক্রসিং পারাপার হওয়ার সময়ে ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষে বেলাইন হল মালগাড়ি। ঘটনায় আহত হয়েছেন ৬ জন। শনিবার সকালে আগ্রার বাঁশি পাহাড়পুর-রুপবাস লেভেল ক্রসিং পার হওয়ার সময়ে সংঘর্ষ হয় ট্র্যাক্টর এবং মালগাড়ির। ট্র্যাক্টরে গিয়ে সোজা ধাক্কা মারে দ্রুতগামী ওই মালগাড়ি। দুর্ঘটনায় মালগাড়ির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে, আগ্রার উত্তর মধ্য রেলওয়ে ডিভিশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, বেলাইন হওয়া মালগাড়ির নম্বর বিএক্সআর স্পেশাল (এলডি-৪২ বিসিএন ০১বিবি); ইপি নং ৩১৮২৩। ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষের ফলে মালগাড়ির ইঞ্জিনের চারটি চাকা লাইন থেকে সরে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। যাদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌছয় রেল কর্তৃপক্ষের দুর্ঘটনা মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। এছাড়াও ঘটনার তদন্ত শুরু করেছে রেল।



You might also like!