Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Bharat Jodo nyay yatra of congress: উত্তর দিনাজপুর থেকে শুধু রাহুলের ন্যায় যাত্রা, চারিদিকে উৎসাহী মানুষের ভিড়

Bharat Jodo nyay yatra of congress
Bharat Jodo nyay yatra of congress

 

উত্তর দিনাজপুর, ২৯ জানুয়ারি: অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উত্তর দিনাজপুর জেলা থেকে শুরু হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সোমবার সকালে পশ্চিবঙ্গের উত্তর দিনাজপুর থেকে বিহারের কিষাণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন রাহুল গান্ধী, রাস্তার দুই ধারে ছিল উৎসাহী মানুষের ভিড়। বিপুল সংখ্যক উপস্থিতি ছিল কংগ্রেস নেতা-কর্মীদেরও। এদিন সকালেই বিহারে পৌঁছে গিয়েছে ন্যায় যাত্রা।

রাহুলকে দেখার জন্য সকাল থেকেই রাস্তার দুই ধারে জড়ো হন সাধারণ মানুষ। বাসের ভিতর থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় রাহুলকে। প্রসঙ্গত, সোমবার ১৬-তম দিনে পড়ল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই যাত্রাকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ বেশ ভালোই চোখে পড়ছে।


You might also like!