Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Fire near Kamrangaguri : কামরাঙ্গাগুড়ি রেললাইনের ধারে আগুন, ঘটনাস্থলে দমকল

Fire near Kamrangaguri  (Symbolic picture)
Fire near Kamrangaguri (Symbolic picture)

 

শিলিগুড়ি, ২৮ জানুয়ারি : শিলিগুড়ির ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গাগুড়ি রেললাইনের ধারে আগুন। রবিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিন দুপুরে রেললাইনের ধারে হঠাৎ ঝোপের মাঝে আগুন লেগে যায়। খবর পেয়ে ফুলবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই এলাকায় বেশকিছু দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। ঝোপের ধারে আগুন দেখতে পেয়ে অনেকেই বাইরে বেরিয়ে আসেন। ভিড় তৈরি হয় রেললাইন সংলগ্ন এলাকায়। যদিও ঘটনায় বড় কোনও ক্ষতি হয়নি। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

You might also like!