Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Baruipur:অবশেষে বারুইপুর ব্লক ভেঙে দুই ভাগে ভাগ হচ্ছে, প্রস্তাব গেল জেলা প্রশাসনের কাছে

Baruipur Block
Baruipur Block

 

বারুইপুর  : প্রশাসনিক কাজের সুবিধার জন্য বারুইপুর ব্লককে ভেঙে দু’ভাগ করা হচ্ছে ।  এরই অঙ্গ হিসেবে বারুইপুর ব্লক অফিসে ১৯টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সমিতির কর্মাধ্যক্ষদের নিয়ে রেজুলেশন গ্রহন করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বারুইপুর ২ নম্বর ব্লক অফিস ফুলতলা লীলা সিনেমার বিপরীতে জায়গায় হবে। এই প্রস্তাব দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

এদিনের বৈঠকে ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। বিধায়ক বিভাস সরদার বলেন, মুখ্যমন্ত্রী নিজেই এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন। বারুইপুর ১ ও বারুইপুর ২ নম্বর ব্লক দুইভাগে ভাগ হচ্ছে। বারুইপুর ব্লকের আয়তন অনেক বড়। ১৯টি পঞ্চায়েত ও ১টি পুরসভা আছে। প্রায় ৫ লক্ষের বেশি ভোটার আছে গোটা ব্লকে। তাই ভাঙা জরুরী ছিল। জানা গিয়েছে, বারুইপুর ২ নম্বর ব্লকে বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত ৯ টি পঞ্চায়েত বেগমপুর, সাউথ গড়িয়া, চম্পাহাটি, রামনগর ১, রামনগর ২, হাড়দহ, বেলেগাছি, বৃন্দাখালি, নবগ্রাম পঞ্চায়েত থাকবে। বারুইপুর ১ নম্বর ব্লক মদারাট পঞ্চায়েতের অধীন। এই ব্লকে বারুইপুর পশ্চিম বিধানসভার অধীন বাকি ১০টি পঞ্চায়েত থাকবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…