West Bengal

2 years ago

Monteswar primary school: মন্তেশ্বরের প্রাথমিক স্কুলে চালু ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম!

Digital attendance system launched in Monteswar primary school!
Digital attendance system launched in Monteswar primary school!

 

দুরন্ত বার্তা  ডিজিটাল ডেস্কঃ এতদিন খাতায় নাম ডেকে স্কুলে উপস্থিতির হিসেব নিকেশ করা হত। তবে এসব এখন অনেকটাই অতীত। ন্তেশ্বরের প্রত্যন্ত এলাকার একটি স্কুলে। শহর মন্তেশ্বর থেকে প্রায় ৪ কিলোমিটার ভিতরে সিংহালি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম। যা সাধারণত দেখা যায় কর্পোরেট অফিস এবং ইদানিং কিছু সরকারি দপ্তরে। 

তবে এমনই ছবি ধরা পড়ল মন্তেশ্বরের এই স্কুলে। যেখানে ড়ুয়ারা ঢোকা এবং বেরোনোর সময় তাদের আইডি কার্ড পাঞ্চ করছে অ্যাটেনডেন্সের মেশিনে। আর তা রেজিস্টার হয়ে যাচ্ছে স্কুলের সিস্টেমে। তাই আপাতত তাকে উঠেছে সিংহালি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের চিরাচরিত হাজিরা খাতা।

বুধবার প্রত্যন্ত ওই স্কুলে নতুন অ্যাটেনডেন্স সিস্টেমের সূচনা করেন মন্তেশ্বর-১ চক্রের বিদ্যালয় পরিদর্শক শ্রীপর্ণা চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘মন্তেশ্বর ব্লকে প্রথম তো বটেই, রাজ্যের অন্য কোথাও কোনও প্রাথমিক বিদ্যালয়ে এমন ডিজিটাল অ্যাটেনডেন্স ব্যবস্থা সম্ভবত নেই।’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোরাচাঁদ দত্ত জানান, স্কুলে হাজিরা নথিভুক্ত হওয়ার পাশাপাশি আর একটি সুবিধা রয়েছে এই সিস্টেমের। স্কুলে ঢোকা ও ছুটির পর স্কুল থেকে চলে যাওয়ার সময়ে কার্ড পাঞ্চ করলে অভিভাবকের মোবাইলেও চলে যাবে এসএমএস অ্যালার্ট।

You might also like!