Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Murshidabad Medical College :৪৮ ঘণ্টায় ৭টি শিশুর মৃত্যু, প্রশ্নের মুখে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ

Death of 7 children in 48 hours, Murshidabad Medical College in question
Death of 7 children in 48 hours, Murshidabad Medical College in question

 

মুর্শিদাবাদ, ৫ জুলাই  : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। হাসপাতাল সূত্রে খবর, গত দু’দিনে ৭টি শিশুর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, অপুষ্টিজনিত সমস্যায় শিশুদের মৃত্যু হচ্ছে। পাশাপাশি বেলডাঙা, ফরাক্কা-সহ জেলার বিভিন্ন প্রান্তের বেসরকারি হাসপাতাল থেকে রুগ্ন শিশুদের পাঠিয়ে দেওয়া দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকদের দাবি, অপুষ্টি জনিত বাচ্চাদের রেফার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। যার মধ্যে ৫০০ গ্রাম ওজনের বাচ্চাও রয়েছে। অধ্যক্ষ চিকিৎসক অমিতকুমার দা বলেন, “একদিনে ৮ জন শিশুর মৃত্যু হয়েছে এই খবর নেই। হাসপাতালে শিশু বিভাগে ২৪ ঘণ্টায় শিশু মৃত্যু বাড়ল কিনা তা খতিয়ে দেখা হবে।”

You might also like!