West Bengal

2 years ago

West Bengal Cabinet Reshuffle : লোকসভা নির্বাচনের আগে রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদলের সম্ভাবনা!

Mamata Banerjee & Nabanna (File Picture)
Mamata Banerjee & Nabanna (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। বাংলার শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলেরা এখন থেকেই দেশের সরকার গঠনের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই মাসেই দিল্লি সফরে যাবে মুখ্যমন্ত্রী। ১৭ ডিসেম্বর রাজধানীর উদ্দেশ্যে পারি দেবেন মুখ্যমন্ত্রী। তবে এর আগে মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল করতে পারেন, এমনটাই জানা যাচ্ছে নবান্নসুত্রে। 

রেশন বণ্টনকাণ্ডে জেলে বন্দি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রিসভার বৈঠকে বন দফতরের দায়িত্ব রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদাকে দিয়েছেন মমতা। আসন্ন রদবদলে তাঁকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা রয়েছে। শিল্প পুনর্গঠন দফতরও জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে ছিল। শিল্পমন্ত্রী শশী পাঁজাকে অতিরিক্ত হিসেবে সেই দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদে রয়েছেন ইন্দ্রনীল সেন। তাঁকে পর্যটন দফতরের পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এমনকি মন্ত্রীসভায় ঠাই পেতে পারেন দুই নবীন মুখ। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। মন্ত্রী সুবত্র সাহা ও সাধন পাণ্ডের প্রয়াণের পর নতুন কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি। সেদিক থেকে মন্ত্রিসভায় নতুন মুখের অন্তর্ভুক্তিও অপ্রত্যাশিত নয়। নতুন মুখ হিসেবে কাদের আনা হতে পারে, সেই নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।

You might also like!