Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

BJP: ফের উদ্ধার বিজেপি কর্মীর দেহ, চাঞ্চল্য পুরুলিয়ায়

BJP worker's body recovered
BJP worker's body recovered

 

পুরুলিয়া, ৩ জুলাই: সবংয়ের পর পুরুলিয়া। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজ্যে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। নির্বাচনী প্রচারে বেরিয়ে একদিন নিখোঁজ থাকার পর বিজেপি কর্মীর থেঁতলানো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে।

মৃত বিজেপি কর্মীর নাম বঙ্কিম হাঁসদা । বাড়ি মানবাজার ২ নম্বর ব্লকের বোরো-জারাগোড়া অঞ্চলের কেন্দডি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেঁসলা সংসদের কেন্দডি বুথের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বঙ্কিম হাঁসদা। রবিবার বিকেলে বাড়ি থেকে বেরনোর পর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

সোমবার সকালে গ্রামের অদূরে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় বোরো থানার পুলিশ।

এই ঘটনায় তৃণমূলের দিকে খুনের অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। 'বিজেপি কর্মী খুনে তৃণমূল জড়িত । রাজ্য পুলিসের উপর কোনও ভরসা নেই । তাই সিবিআই তদন্ত চাই। রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানাব। প্রয়োজন হলে আদালতে যাব।' বলছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।

You might also like!