West Bengal

2 years ago

Abhishek Banerjee : ডায়মন্ড হারাবারের ৭০ হাজার মানুষকে ভাতা দিতে তৎপর অভিষেক!

Abhishek Banerjee (File Picture)
Abhishek Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কথা রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা কেন্দ্রের প্রায় ৭০ হাজার বাসিন্দার বার্ধক্য ভাতার বন্দোবস্ত করতে উদ্যোগী তৃণমূল সাংসদ।

১০ নভেম্বর ফলতায় অভিষেকের একটি সভায় বার্ধক্যভাতা নিয়ে নানান অভিযোগ উঠতে শুরু করে। তৃণমূল সাংসদকে অবগত করা হয়, দুয়ারের সরকারের মাধ্যমে আবেদন করেও মেলেনি ভাতা। অভিষেক জানিয়েছিলেন ১৫ দিনের মধ্যে ৭০ হাজার মানুষের বার্ধক্যভাতা পাওয়ার ব্যবস্থা তিনি করবেন। 

কথা মতো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভার প্রতিটা অঞ্চল ও ওয়ার্ডে বুধবার থেকেই খোলা হয়েছে 'সাংসদ সহায়তা কেন্দ্র'। সেখানে বার্ধক্যভাতার জন্য উপযুক্ত ব্যক্তিরা আসবেন এবং সাংসদের দেওয়া নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে যাবতীয় প্রয়োজনীয় তথ্য জমা দেবেন। একইসঙ্গে লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরসভাগুলিতেও এই ফর্ম ফিলাপ করা হবে। সাংসদের এই উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি ডায়মন্ডহারবারের স্থানীয় বাসিন্দারা।

You might also like!