Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

Video

1 year ago

WATER CRISIS BARDHAMAN | জলের পাম্প বিকল, তীব্র সঙ্কটে রাইগ্রামের বাসিন্দারা

 

জলের পাম্প খারাপ হয়ে যাওয়ায় তীব্র গরমে পানীয় জলের সঙ্কটে জেরবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মামুদপুর ১ নম্বর পঞ্চায়েতের রাইগ্রাম পশ্চিম পাড়ার বাসিন্দারা । দীর্ঘ ১৫ দিন ধরে দুটি পাম্প বিকল হয়ে পড়ে রয়েছে । পাড়ার টিউবওয়েলগুলিও অচল । দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে বাসিন্দাদের । অন্যান্য কাজের জন্য ভরসা পুকুরের জল । গ্রামে রয়েছে একটি অঙ্গনওয়ারি কেন্দ্র । সেখানে শিশুদের রান্নার জন্য দু কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে । গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ৬ মাস ধরে যখন তখন খারাপ হয়ে যায় পাম্পগুলি । ফলে জলের সঙ্কট গ্রামে লেগেই থাকে । (H/S) স্থানীয় পঞ্চায়েত সদস্য ফরিয়াদ মল্লিক জানিয়েছেন, পাম্পের দুটি মটর পুড়ে গিয়েছে । তাই জলের সমস্যা দেখা দিয়েছে । পাম্পের নতুন মোটর খুব শীঘ্রই বসানো হবে ।

You might also like!