Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

Video

1 year ago

Rath Yatra 2025 | জগন্নাথ স্নানযাত্রায় রাজাপুর মন্দিরে ভক্তদের ভিড়

 

রাজাপুরে মায়াপুর ইসকন মন্দির থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত জগন্নাথ, বলদেব ও সুভদ্রার মন্দিরটি। সারা বছরই এই মন্দিরে পূজা-অর্চনা চলে। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড়। সবাই স্নান করানোর জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্নানযাত্রার পর রথযাত্রার দিন তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি নিয়ে রওনা হন ইসকন মন্দিরের উদ্দেশে। ভক্তরা রশি টেনে ও নানা বাদ্যযন্ত্র বাজিয়ে রথ টানেন। ইসকন মন্দিরেই অস্থায়ী ‘মাসির বাড়ি’ তৈরি হয়, যেখানে সাত দিন ধরে ৫৬ ভোগ দিয়ে দেবতাদের পূজা করা হয়। সাত দিন পর সেই একই রথে দেবতারা ফিরে আসেন রাজাপুর মন্দিরে। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

You might also like!