Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Livelihood message

2 years ago

Banana Cultivation: কলা চাষে বিপুল লাভ বিহারের সতীশ কুমারের

Banana Cultivation (Symbolic Picture)
Banana Cultivation (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যে জমিতে এতদিন ধান চাষ করতেন বিহারের কৃষক সতীশ কুমার। তিনি হঠাৎ চলে গেলেন বিকল্প চাষের সন্ধানে। তারপর কি হল? 

প্রথাগতভাবে ধান, গম, ভুট্টা বা আখ চাষ নয়। বরং কার্যকরী ফসলের চাষ করেই লাভের মুখ দেখছেন জেলার কৃষকরা। লক্ষ্মী আসছে ঘরে। সমৃদ্ধ হচ্ছে পরিবার। কৃষকদের আয় এবং আগ্রহ দেখে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসনও। কার্যকরী ফসল চাষের জন্যে অনুদানও দেওয়া হচ্ছে। কলা চাষ সেরকমই। এক বিঘা জমিতে কলা চাষ করেই ব্যাপক মুনাফা কামাচ্ছেন সতীশ কুমার। তিনি বলেন, কলা লাভজনক ফসল। আগে শুধু বিহারের কিছু এলাকাতেই এই চাষ করা হত। এখন গোপালগঞ্জের কৃষকরাও কলা চাষ শুরু করেছেন।

গোপালগঞ্জ জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হাথুয়া ব্লকের বাধিয়া গ্রামের বাসিন্দা সতীশ কুমার। পেশায় কৃষক। এক বিঘা জমি রয়েছে তাঁর। সেখানেই কলা চাষ করেছেন। আগে ধান চাষ করতেন। কিন্তু লাভ তেমন হত না। স্থানীয় কৃষি গবেষণা কেন্দ্র থেকে রপ্ত করেছেন কলা চাষের কৌশল। প্রথমবারের মতো কলা চাষ করে উৎপাদনের পাশাপাশি লাভও হয়েছে। সতীশ জানান, বর্তমানে তিনি এক বিঘায় কলা ও দুই বিঘায় অন্য ফসল চাষ করছেন তিনি।


You might also like!