Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Weather Forecast : ফের শীতের আমেজ ফিরল বঙ্গে, থাকবে আগামী এক সপ্তাহ

winter is back in Banga, it will be there for the next week
winter is back in Banga, it will be there for the next week

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারি  : পূর্বাভাস অনুযায়ী বঙ্গে আরও নামল তাপমাত্রার পারদ । যাওয়ার বেলাতেও ফের একবার শীতের আমেজ ফিরল বঙ্গে। দফতর। এই আমেজ আগামী এক সপ্তাহ পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা শহরে রাতের তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের তাপমাত্রাতেও রাতারাতি পরিবর্তন এসেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী এক সপ্তাহ পর্যন্ত দিনের ও রাতের তাপমাত্রার মধ্যে ফারাক কমবে। ফলে শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শহরের তাপমাত্রা নিম্নগামীই থাকবে। ৭, ৮ এবং ৯ ফেব্রুয়ারি তা ঊর্ধ্বগামী হবে। ১০, ১১ ফের তা নিম্নগামী হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে এই মরশুমে আর তাপমাত্রা পতনের কোনও সম্ভাবনা নেই।

পাশাপাশি উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত দুই থেকে তিন ডিগ্রি পারাপতনের পূর্বাভাস রয়েছে। সমতলের জেলা অর্থাৎ মালদা, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে সকালে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ।

প্রসঙ্গত, উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার। একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং সংলগ্ন এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শনিবার। আবহাওয়ার পরিবর্তন হবে দেশজুড়ে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে জম্মু কাশ্মীর হিমাচলপ্রদেশ সহ উত্তর পশ্চিম পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অগ্রসর হচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে শ্রীলঙ্কা উপকূলের দিকে ক্রমশ এগোচ্ছে। এর প্রভাবে শ্রীলঙ্কা উপকূল এবং তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে উত্তাল হতে পারে সমুদ্র। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু উপকূলে।


You might also like!