Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Weather Forecast : পারদ চড়তেই শীতের আমেজ উধাও, ভোরে ও রাতেই শুধু মালুম হচ্ছে ঠান্ডা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৩১ জানুয়ারি : ফের চড়ল কলকাতার তাপমাত্রা, মঙ্গলবার একধাক্কায় অনেকটাই বাড়ল পারদ। স্বাভাবিকভাবেই উধাও হয়ে গিয়েছে শীতের আমেজ, প্রত্যাবর্তন হতে না হতেই মুখ ফেরাল শীত। মহানগরীর পাশাপাশি মঙ্গলবার ঠান্ডা কমেছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। পারদ চড়তেই শীতের আমেজ উধাও হয়ে গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে।

বুধবার থেকে আরও চড়তে পারে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা, ফলে ঠান্ডা আর স্থায়ী হবে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। এ বছর কনকনে ঠান্ডা আর মালুম হবে না বলেও জানিয়েছেন আবহবিদরা। এবার শুধু শীত বিদায়ের অপেক্ষা।


You might also like!