Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Sealdah Railway Station : শিয়ালদহে রেলের পার্সেল বুকিং বিভাগে ভিজিল্যান্সের হানা, উদ্ধার লক্ষাধিক নগদ

Vigilance busted parcel booking department Sealdah Railway Station
Vigilance busted parcel booking department Sealdah Railway Station

 

কলকাতা, ১ ফেব্রুয়ারি  : শিয়ালদায় রেলের পণ্য বুকিংয়ের স্থল (আউট ওয়ার্ড কাউন্টার) থেকে হিসাব বহির্ভূত ১ লক্ষ ৬২ হাজার টাকা উদ্ধার করল পূর্ব রেলের ভিজিল্যান্স বিভাগের আধিকারিকরা। তদন্তকারী আধিকারিকদের কথায়, এটা হিমশৈলের চূড়া মাত্র। রোজই এমন বাড়তি টাকা সরিয়ে ফেলা হয়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানোর তা ধরা সম্ভব হয়েছে।

ঘুঘুর বাসা শিয়ালদহ পার্সেল, অভিযোগ উঠেছিল আগেই। পাশাপাশি আগে এলে আগে বুকিং, এই নিয়ম ভেঙে পরে আসা পার্টির পণ্য যাতায়াতের ব্যবস্থা করেও বাড়তি টাকা আদায় হয় বলে ভিজিল্যান্সের মত। দৈনিক এই বেআইনি কারবারের কথা রেলকর্তাদের একাংশের জানা। যদিও শিয়ালদহের ডিআরএম এসপি সিং বলেন, “বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পার্সেল বিভাগে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এক শ্রেণির কর্মীরা এই দুর্নীতি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।” সব পার্সেল ডিপোগুলি আজ একই অবস্থা বলে পূর্ব রেলের ভিজিল্যান্স বিভাগ সূত্রে হানা গিয়েছে। এভাবে রেলে আয় ব্যাহত হওয়ায় চিন্তিত রেল।

You might also like!