Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Firhad Hakim : সাগরদিঘিতে অন্তত ৫০ হাজার ভোটে জিতবে তৃণমূল, দাবি ফিরহাদের

Firhad Hakim
Firhad Hakim

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারিঃ সামনেই সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন। সেখানে অন্তত ৫০ হাজার ভোটে জিতবে তৃণমূল। এমনটাই দাবি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের।

শুক্রবার ফিরহাদ সাংবাদিকদের কাছে দাবি করেন, বাম, বিজেপি এবং কংগ্রেস একত্রে লড়লেও সেখানে একা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হবে তৃণমূল। ব্যবধান থাকবে অন্তত ৫০হাজার।

পঞ্চায়েত ভোটে বীরভূমে তৃণমূলের জয় নিয়েও আত্মবিশ্বাসী ফিরহাদ। তিনি বলেন, ১০০ শতাংশ আসনে জয়ী হবে তৃণমূল। বাম এবং বিজেপিকে কটাক্ষ করে বলেন, অন্যদিকে লড়াই করবে দু’টো বাচ্চা ছেলে। তাঁর দাবি, পঞ্চায়েত নির্বাচনের পরে লোকসভাতেও ব্যাপক হার হবে তৃণমূল বিরোধীদের।

মেয়র এদিন বলেন, রুবেলা এবং হামের ভ্যাকসিন নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তি কাটাতে হবে। ফিরহাদের সচেতনতা বার্তা, ভ্যাকসিনগুলি সম্পূর্ণ নিরাপদ।


You might also like!