Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

C V Anand Bose : রবিবার সকালে দক্ষিণেশ্বরে মাতৃদর্শনে সস্ত্রীক রাজ্যপাল, বিকেলে যাবেন মাদার হাউস

C V Anand Bose
C V Anand Bose

 

কলকাতা, ২৯ জানুয়ারি : রবিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। মন্দিরে এসে তাঁরা পুজো দেন। ভবতারিণী মন্দির এবং পাশের রাধামাধব মন্দির ঘুরে দেখেন। রাজ্যপালের এই দক্ষিণেশ্বর সফরের তত্ত্বাবধানে ছিলেন মন্দিরের অছি পরিষদের সদস্য কুশল চৌধুরী।

গত নভেম্বর মাসে এ রাজ্যের রাজ্যপাল হওয়ার পর এই প্রথম দক্ষিণেশ্বরে এলেন বোস। তার আগে কর্মসূত্রে কলকাতায় থাকার সময়েও তিনি এই মন্দিরে এসেছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠমহলে। মন্দির চত্বর ঘুরে দেখে তিনি খুশি হয়েছেন বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

রবিবার বিকেলেই রাজ্যপালের মাদার হাউস যাওয়ার কথা। সেখানে গিয়ে তিনি মাদার টেরিজার সমাধিস্থলে যাবেন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। রাজভবন সূত্রের খবর, বিকেল সাড়ে ৪টে নাগাদ মাদার হাউসে পৌঁছতে পারেন বোস। বাংলা সম্পর্কে নিজের ভালবাসা এবং আগ্রহের কথা জানিয়েছেন বোস।

You might also like!