Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

kolkata

1 year ago

Weather Forcast: রবিবার বিশেষ হেরফের নেই বঙ্গের তাপমাত্রায়

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৯ জানুয়ারি : আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রবিবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা ফের উর্ধ্বমুখী হতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই। ফলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করতে পারে। এদিকে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গে কুয়াশার দাপট কিছুটা কমবে। ফলে সামান্য বাড়বে দৃশ্যমানতা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে৷ ভোরে কিছুটা কুয়াশার দাপট থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা৷ শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে ৮৭ শতাংশ ও ৫৪ শতাংশ।

You might also like!