Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

MLA Cup : সোনারপুরে শুরু হল এমএলএ কাপ, উপস্থিত রাজ্যের মন্ত্রী, বিধায়করা

MLA Cup Sonarpur
MLA Cup Sonarpur

 

সোনারপুর, জানুয়ারিঃ  গোলপোস্টে মন্ত্রী, বল মারলেন বিধায়করা। এমনই ছবি দেখা গেল সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিনাভী মাঠে। বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্রর উদ্যোগে এমএলএ কাপের আয়োজন করা হয়েছে। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল। তিনি তখন গোলকিপারের ভুমিকায়। বল মারতে দেখা গেল বিধায়ক সওকত মোল্লা ও লাভলী মৈত্রকে।

খেলা বরাবরই ভালোবাসেন একসময় মাঠে নেমে খেলতেন বলে জানান দিলীপ মণ্ডল। অনেকটা পুরানো ছন্দেই বল আটকে দেখালেন। এই ধরনের খেলার আয়োজনের ভুয়সী প্রশংসা করলেন শওকত মোল্লা। নতুন ফুটবলার তুলে আনতে তারা অ্যাকাডেমি করার কথা ভাবছেন বলে জানান বিধায়ক লাভলী মৈত্র। শনিবার সন্ধ্যায় এই খেলার উদ্বোধনকে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আগামী এক সপ্তাহ ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা। আগামী রবিবার এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

You might also like!