Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

SSC Scam : গোপাল, তাপস ও কুন্তলকে দীর্ঘক্ষণ জেরা ইডি-র, ৭ দিনের মধ্যে সমস্ত নথি জমা দিতে নির্দেশ

SSC Scam
SSC Scam

 

কলকাতা, ১ ফেব্রুয়ারি : শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গোপাল দলপতি, তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। প্রায় ১২ ঘন্টা জেরার শেষে বুধবার ভোররাত ১.২০ মিনিট নাগাদ তাপস ও গোপালকে ইডি-র দফতর থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ইডি সূত্রের খবর, গোপালের কাছে বেশ কিছু নথি চেয়েছেন ইডি আধিকারিকরা। আগামী ৭ দিনের মধ্যে সেই সমস্ত নথি জমা করতে বলা হয়েছে।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে ইডি-র মুখোমুখি হতে মঙ্গলবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে একসঙ্গে হাজির হন গোপাল এবং তাপস। বুধবার ভোররাতে দু’জনকে ইডির অফিস থেকে বার হতে দেখা যায়। গোপাল দলপতি, তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা। ইডি-র দফতর থেকে বেরোনোর সময় তাপস ও গোপাল উভয়েই দাবি করেন, তাঁরা তদন্তে সহযোগিতা করছেন।


You might also like!