Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Madhyamik Exam : এবার মাধ্যমিক পরীক্ষায় নজরদারিতে নয়া অ্যাপের ব্যবস্থা পর্ষদের

Madhyamik Exam
Madhyamik Exam

 

কলকাতা, ৭ ফেব্রুয়ারি  : মাধ্যমিক পরীক্ষায় এবার বাড়তি নজরদারি। প্রশ্নপত্র ফাঁস সহ গণ টোকাটুকি রুখতে এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রকে ঘিরে যে কোনও ধরনের সমস্যার মোকাবিলায় এই নতুন প্রযুক্তির সাহায্য নেওয়া হবে।

মঙ্গলবার পর্ষদ সূত্রে জানা যায়, মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় নতুন একটি রিয়েল টাইম অ্যাপের ব্যবহার করা হবে। এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষের বেশি। পরীক্ষা যাতে ঠিক ভাবে হয় সেক্ষেত্রে যাবতীয় ভাবনাচিন্তা, পদক্ষেপ শুরু করেছিল পর্ষদ। এর পরই এই নতুন অ্যাপের সূচনা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এমনকী দফতরে বসেই পরীক্ষা কেন্দ্রগুলির উপরে নজরদারি করা যাবে।

এই অ্যাপের বিষয়ে দায়িত্বে থাকা আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষার দায়িত্বে যাঁরা থাকছেন, তাঁরা নিজেদের মোবাইলে অ্যাপটি ডাউনলোড করে সমস্ত তথ্য সরাসরি পর্ষদ কর্তাদের জানাতে পারবেন। ফলে সহজেই প্রান্তিক এলাকায় থাকা স্কুলগুলিতে ঘটতে থাকা যে কোনও ঘটনা সহজে এবং দ্রুত জানতে পারবেন পর্ষদ। প্রশ্ন ফাঁস ও টোকাটুকির মতো ঘটনা আটকানো সম্ভব হবে বলে আশা।

পর্ষদের এই বিজ্ঞপ্তিতে চার ধরনের পরীক্ষার সঙ্গে যুক্ত থাকা কর্তাদের জন্য দেওয়া হয়েছে। আঞ্চলিক আধিকারিক, জেলার আহ্বায়ক, পরীক্ষাকেন্দ্রের সচিব এবং কেন্দ্র পর্যবেক্ষকদের জন্য এই অ্যাপ ব্যবহার করা যাবে। ১২ ফেব্রুয়ারি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গোটা বিষয়টি তাঁদের বোঝানো হবে। পাশাপাশি ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি অফলাইনে এই অ্যাপ সম্পর্কে শেখানো হবে।

You might also like!