West Bengal

2 years ago

Youth drowned in river : বিশ্বকর্মার প্রতিমা নিরঞ্জনে গিয়ে তলিয়ে গেলেন যুবক, ডায়মন্ড হারবারে মর্মান্তিক ঘটনা

Youth drowned  in Dimond Harbor (Symbolic Picture)
Youth drowned in Dimond Harbor (Symbolic Picture)

 

ডায়মন্ড হারবার, ২১ সেপ্টেম্বর : দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে হুগলি নদীতে বিশ্বকর্মা ঠাকুর নিরঞ্জন করতে গিয়ে তলিয়ে গেল ব্যারাকপুর মহকুমার অন্তর্গত টিটাগড়ের এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার কেল্লার মাঠ সংলগ্ন এলাকায়। তলিয়ে যাওয়া যুবকের নাম কিসান সাউ (২৬)। তিনি টিটাগড়ের বাসিন্দা। ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে মাছ চিংড়ির কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কারখানার সহকর্মীদের সঙ্গে কিসান হুগলি নদীতে নামেন প্রতিমা নিরঞ্জন করতে, সেই সময় নদীতে জোয়ার থাকায় স্রোতে তলিয়ে যায় কিসান। পরে তাকে কেউ না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। নিখোঁজ যুবকের খোঁজে হুগলি নদীতে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


You might also like!