West Bengal

3 years ago

South Dinajpur: ফোনে পাত্রীর সঙ্গে কথা বলতে বলতেই বিয়ের ৩ দিন আগে আত্মঘাতী পাত্র

Suicide
Suicide

 

দক্ষিণ দিনাজপুর, ১৪ জানুয়ারি : বিয়ের ৩ দিন আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী পাত্র। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গিয়েছে আত্মঘাতী পাত্রের নাম ধনাই রায়। বয়স ২০ বছর। পেশায় শ্রমিক। বাড়ি বুনিয়াদপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বংশীহারী শিবপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ধনাইয়ের। ৭ নম্বর ওয়ার্ডের বংশীহারী থানার জয়দেবপুর এলাকার একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল। প্রেমের বিষয়ে দুই পরিবার জানত। অভিযোগ, বিয়ের জন্য পাত্র রাজি থাকলেও মানসিকভাবে প্রতিনিয়ত চাপ দিত পাত্র ধনাই রায়কে।


সূত্রের খবর, শনিবার সকালেও পাত্রীর সাথে ফোনে ঝগড়া বাধে পাত্র ধনাইয়ের। ফোনের মধ্যে ঝগড়া চলতে থাকে পাত্রের পরিবারের সামনেই। অনেকক্ষণ ধরে পাত্র ও পাত্রীর মধ্যে বাগবিতণ্ডা চলে। এরপরই ঝগড়ার মাঝে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় পাত্র ধনাই। তারপরই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। পরিবারের লোকজনের বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পাত্র ধনাই রায়কে। পরবর্তীতে খবর যায় বংশীহারী থানায়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয় দেহ।

You might also like!