West Bengal

3 years ago

Howrah: স্ত্রীর পচাগলা দেহ আগলে স্বামী, দুর্গন্ধ টের পেয়ে জগাছা থানায় খবর পুরকর্মীদের

Dead Body
Dead Body

 

হাওড়া, ১১ ফেব্রুয়ারি : স্ত্রীর পচাগলা দেহ আগলে বসে ছিলেন স্বামী। পুরকর্মীদের কাছে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে এই ঘটনা ঘটে হাওড়ার জগাছায়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের কাছেও খোঁজখবর নিচ্ছে পুলিশ।


শনিবার সকালে জগাছা থানার নন্দীপাড়া এলাকার বাসিন্দা তুষার চক্রবর্তীর বাড়িতে সমীক্ষার কাজে গিয়েছিলেন পুরকর্মীরা। তাঁরা বার বার ডেকেও গৃহকর্তার সাড়া না পেয়ে খবর দেন পুলিশে। বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। পরে ভিতরে ঢুকে দেখা যায়, তুষারবাবু ঘরের মেঝেয় বসে। পাশে পড়ে তাঁর স্ত্রী তপতী চক্রবর্তী (৬৭)-র পচাগলা দেহ।


স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে অসুস্থ ছিলেন তপতী। অসুস্থ তুষারবাবুও। তাঁদের এক মাত্র মেয়ে থাকেন মুম্বইয়ে। কিছুটা দূরে থাকেন তুষারবাবুর ভাই নীহারকান্তি চক্রবর্তী। তিনি বলেন, ‘‘আমি যতটা পারতাম, দাদার সঙ্গে যোগাযোগ রাখতাম। কিন্তু দিন ৪-৫ হল কোনও খবর পাচ্ছি না। এর আগে এক বার যখন এসেছিলাম, তখন দাদা ঘরের ভিতর থেকে আওয়াজ করেছিল কিন্তু দরজা খোলেনি। এখন যা বুঝছি তাতে আরও কয়েক দিন আগে আসা উচিত ছিল। তখন পুলিশে খবর দেওয়া উচিত ছিল।’’

You might also like!