
কলকাতা, ১৩ জুলাই : “পশ্চিমবঙ্গে আসল বিরোধী শক্তি আমরাই, রাজ্যে বামেরাই ক্রমশ দুর্বল হচ্ছে”। বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাত:ভ্রমণে এসে এই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
দিলীপবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, “সুজন চক্রবর্তী বলছেন তাঁদের ভোট ১০ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশ ভোট হয়েছে, বিজেপির ৩৮ শতাশ থেকে ভোট কমে ২২ শতাংশ হয়েছে, তৃণমূলের ৫ শতাংশ ভোট কমেছে।” প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “যতই ওরা গায়ের জোরে বলুন, বাম কটা আসন পেয়েছে? কত প্রার্থী দিয়েছিল? সেটা তো মানুষ ঠিক করবে, কে আসল বিরোধী। ৩ বার ওদের সব ভোটে মানুষ হারিয়েছে। তবে হ্যাঁ, ওরা যে এখনও আছে তার প্রমাণ ওরা দিতে পেরেছে।”
